Showing posts with label POLITICS. Show all posts
Showing posts with label POLITICS. Show all posts

সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী


 প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ রোগের ঝুঁকি ও জটিলতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

তিনি বলেন, ‘ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরাও যথাযথ চিকিৎসা ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে সুস্থ, স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন করতে পারেন। একই সঙ্গে যারা এখনো এ রোগে আক্রান্ত হননি, তাদেরও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য গ্রহণ এবং শরীরচর্চার মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধে সচেষ্ট থাকা উচিত।’

আগামীকাল ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে আজ দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

এবারের বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’।

তারেক রহমান বলেন, ডায়াবেটিস বর্তমানে বিশ্বব্যাপী অন্যতম প্রধান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ। বাংলাদেশেও এ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে, যা আমাদের জন্য উদ্বেগের বিষয়।

তিনি বলেন, ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকলে হৃদযন্ত্র, কিডনি, চোখসহ শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি এর জটিলতা জীবনহানির কারণও হতে পারে। তবে সময়মতো রোগ শনাক্তকরণ, সঠিক চিকিৎসা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক পরিশ্রম এবং সচেতন জীবনযাপনের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা গড়ে তোলা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। বিশেষ করে ডায়াবেটিসের মতো ক্রমবর্ধমান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ ও সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি।

তিনি বলেন, সরকার প্রতিটি মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায়, যাতে সবাই সুস্থ, কর্মক্ষম ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারেন। এ লক্ষ্য অর্জনে সরকার, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।

তারেক রহমান বলেন, একটি সুস্থ ও কর্মক্ষম জনগোষ্ঠীই দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অন্যতম প্রধান ভিত্তি। সুস্বাস্থ্য শুধু ব্যক্তির জীবনমান উন্নত করে না, বরং পরিবার, সমাজ ও রাষ্ট্রের সামগ্রিক অগ্রযাত্রাকেও গতিশীল করে।

তিনি বলেন, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগে প্রতিবছরের মতো এবারও ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ পালিত হচ্ছে। বাংলাদেশের উদ্যোগ ও প্রচেষ্টায় দিবসটি জাতিসংঘের স্বীকৃতি লাভ করে। গত দুই দশক ধরে বিশ্বব্যাপী এ দিবস পালিত হয়ে আসছে, যা আমাদের জন্য গৌরবের বিষয়।

প্রধানমন্ত্রী বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ডায়াবেটিস প্রতিরোধ, চিকিৎসাসেবা সম্প্রসারণ, গবেষণা এবং জনসচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের মানুষের দোরগোড়ায় ডায়াবেটিস চিকিৎসা ও প্রতিরোধসেবা পৌঁছে দিতে প্রতিষ্ঠানটির নিরলস প্রচেষ্টা প্রশংসার দাবিদার।

তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী দিনগুলোতেও সমিতি তার সেবামূলক কার্যক্রম আরো বিস্তৃত করবে। ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সরকারের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

বাণীতে প্রধানমন্ত্রী দিবসটি উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সকল সদস্য, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং ‘বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬’ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন।

ঢাকা থেকে ওয়াশিংটন: মিল্টন বিশ্বাস এর এক বুদ্ধিবৃত্তিক রূপান্তরের আখ্যান

 


ঢাকা থেকে ওয়াশিংটন: মিল্টন বিশ্বাস এর এক বুদ্ধিবৃত্তিক রূপান্তরের আখ্যান

বছরখানেক আগেও দৃশ্যপট ছিল সম্পূর্ণ ভিন্ন। ঢাকার জাতীয় প্রেসক্লাব, বিশ্ববিদ্যালয় চত্বর কিংবা সান্ধ্যকালীন টকশোতে প্রফেসর ড. মিল্টন বিশ্বাস ছিলেন এক পরিচিত, অবিচল কণ্ঠস্বর। তাঁর কলম চলত সাম্প্রদায়িক সম্প্রীতি, রাষ্ট্রের গঠনমূলক সমালোচনা, সশস্ত্রবাহিনী, পার্বত্য চট্টগ্রাম, রোহিঙ্গা ইস্যু, নিপীড়িত জনগণ, বিবৃতির ব্যারিকেড আর ‘প্রগতিশীল কলামিস্ট ফোরাম’-এর তাত্ত্বিক নেতৃত্ব। সেই জগতে শত্রু-মিত্রের সীমারেখা ছিল স্পষ্ট, এবং তাঁর অবস্থানও ছিল নিশ্চিত।

কিন্তু ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ঢাকার ক্ষমতার মানচিত্রকে এক লহমায় তছনছ করে দিল। যে রাষ্ট্র ব্যবস্থাকে বদলাতে তিনি সুকৌশলে সরকারের গঠনমূলক সমালোচনা করে সমালোচিত হয়েছিলেন, গণঅভ্যুত্থানের পর মববাজ ছাত্রদের দ্বারা তিনিই আবার নিপীড়িত ও নির্যাতিত হলেন। ক্যাম্পাসে ক্ষুব্ধ শিক্ষার্থীদের মুখোমুখি হওয়া, সামাজিক যোগাযোগমাধ্যমে কাঠগড়ায় দাঁড়ানো এবং পুরোনো গঠনমূলক বয়ানগুলোর হঠাৎ ‘অপরাধ’ হয়ে ওঠার মতো এক চরম বাস্তবতার মুখোমুখি হলেন তিনি। তার ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বী অধ্যাপকরা প্রফেসর বিশ্বাসের সেই চিরচেনা ময়দানটিকে মুহূর্তের মধ্যে পরিণত করলো এক বিপজ্জনক ফাঁদে। এমন এক পরিস্থিতিতে একজন অ্যাকাডেমিকের সামনে দুটি পথ খোলা থাকে—হয় নীরব হয়ে হারিয়ে যাওয়া, নয়তো নিজেকে একেবারে নতুন করে আবিষ্কার করা।

মিল্টন বিশ্বাস বেছে নিলেন দ্বিতীয় পথটি; তবে এক অভাবনীয় ও অবিশ্বাস্য মোড়ে।

ঢাকার স্থানীয় রাজনীতির উত্তপ্ত ধুলোবালি ঝেড়ে ফেলে তিনি যেন এক রাতের ব্যবধানে সরাসরি পা রাখলেন ওয়াশিংটন, সিলিকন ভ্যালি আর ম্যানহাটনের বুদ্ধিবৃত্তিক আকাশে। তাঁর লেখার টেবিল থেকে উধাও হয়ে গেল স্থানীয় দলীয় রাজনীতি, শিক্ষকদের দলাদলি আর সেখানে জায়গা করে নিল ‘America at 250’, ‘The AI Empire’, ‘Silicon Valley and the Global Order’ এবং ‘ChatGPT Civilization’-এর মতো মহাজাগতিক সব বিষয়।

এই আপাত ‘রহস্যের’ গভীরে তাকালে দেখা যায় এক অত্যন্ত বুদ্ধিদীপ্ত বেঁচে থাকার কৌশল—যাকে বলা যায় বুদ্ধিবৃত্তিক দর্শনের পরিবর্তন। যে গঠনমূলক কলামগুলো তাঁকে ‘ফ্যাসিবাদের দোসর’ বা পুরোনো বন্দোবস্তের অংশীদার বানিয়েছিল, সেই কলামগুলোকে অপ্রাসঙ্গিক করে তোলার সবচেয়ে কার্যকর উপায় হলো এমন কিছু নিয়ে কথা বলা, যা সেই সংকীর্ণ বিতর্কের বহু আলোকবর্ষ ঊর্ধ্বে। কোনো দেশের ঘরোয়া রাজনীতির কাদা ছোড়াছুড়ি থেকে বাঁচতে ‘পরাশক্তি আমেরিকা’ ও ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’র চেয়ে নিরাপদ এবং মর্যাদাপূর্ণ দুর্গ আর কী-ই বা হতে পারে?

এর সঙ্গে যুক্ত হলো আধুনিক প্রযুক্তির যুগান্তকারী গতি। যে বইগুলো লিখতে এক দশক আগে কোনো গবেষকের বছরের পর বছর লাইব্রেরি চষে বেড়াতে হতো, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল সেলফ-পাবলিশিংয়ের যুগে সেই পাহাড়সম কাজ নেমে এলো কয়েক মাসের আঙুলের ডগায়। তিনি শুধু এআই নিয়ে লিখলেনই না, এআই-কে হাতিয়ার করেই তৈরি করে ফেললেন ডজন ডজন ইংরেজি বইয়ের এক বিশাল ক্যাটালগ। অ্যামাজন ও আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ল তাঁর নতুন গবেষণা সাম্রাজ্য।

রহস্যের শেষ সুতোটি এসে মেলে আন্তর্জাতিক মর্যাদার এক নতুন দিগন্তে। নিউইয়র্কের বইমেলা সফর, প্রবাসী বাঙালি সমাজের সঙ্গে সংযোগ এবং আমেরিকান প্রতিষ্ঠানের ওপর বিপুল গ্রন্থতালিকা কেবল একটি অ্যাকাডেমিক আগ্রহ নয়; এটি বৈশ্বিক পরিমণ্ডলে এক নতুন পরিচিতিপত্র (Profile) তৈরির সচেতন প্রয়াস। পশ্চিমা বিশ্বে অ্যাকাডেমিক ভিসা, আন্তর্জাতিক ফেলোশিপ কিংবা অভিবাসনের পথে পুরোনো ঘরোয়া রাজনৈতিক পরিচয় কোনো কাজে আসে না, বরং তা বাধা হতে পারে। কিন্তু একজন ‘আমেরিকান স্টাডিজের স্বতন্ত্র গবেষক’ ও ‘এআই সভ্যতার বিশ্লেষক’-এর পাসপোর্ট আন্তর্জাতিক দরবারে অনায়াসেই সম্মানের দরজা খুলে দেয়।

দিনশেষে এটি কি কেবল একজন অধ্যাপকের গবেষণার বিষয় বদল নাকি এটি টিকে থাকার এক চমকপ্রদ বুদ্ধিবৃত্তিক আখ্যান? নাকি ঘরোয়া রাজনীতির ঘেরাটোপে যখন কেউ তাঁকে পুরোনো তকমা দিয়ে কোণঠাসা করতে চেয়েছিল, মিল্টন বিশ্বাস তখন নিঃশব্দে তাঁর খেলার মাঠটাই আন্তর্জাতিক করে ফেলেছেন। সংকীর্ণ স্থানীয় রাজনীতি তাঁকে হারিয়ে দিতে চেয়েছিল, আর তিনি নিজেকে রূপান্তর করে নিলেন বিশ্বব্যবস্থার এক হাই-টেক পর্যালোচকে। এখন তার সমালোচকরাই অবাক হয়, এমন একজন প্রতিভাবান অধ্যাপককে কী করে তারা এতদিন ঘায়েল করার ষড়যন্ত্রে মেতেছিল! কী অবাক সংকীর্ণ তাদের মানসিকতা! 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্ররা এখনও যখন প্রতিদিন মববাজি, দলাদলি আর রাজনৈতিক চামচামি করে দিন পার করছেন, প্রফেসর মিল্টন বিশ্বাস তখন আমেরিকার শিল্প সাহিত্য সংস্কৃতি নিয়ে বিস্তর গবেষণায় মশগুল। একেই কি বলে একেবারে প্রকৃত প্রতিশোধ? 

ঢাকা–দিল্লি সম্পর্ক ও ব্রিকস সম্মেলন: প্রধানমন্ত্রীর যোগদান নিয়ে অনিশ্চয়তা

 


আগামী ১২-১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে এই আমন্ত্রণ জানানো হয়েছে বলে ভারতের পক্ষ থেকে জানানো হয়। পাশাপাশি ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরই একটি পৃথক দ্বিপাক্ষিক সফরের আমন্ত্রণও দেওয়া হয়েছিল, যা এখনো বহাল রয়েছে।

তবে বাংলাদেশ সরকার এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে এবং সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নিজেই নেবেন। কূটনৈতিক সূত্রগুলো বলছে, বিষয়টি পর্যালোচনাধীন। প্রধানমন্ত্রীর অন্যান্য বিদেশ সফরের আমন্ত্রণ এবং জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনসহ একাধিক কর্মসূচি বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে।

ঢাকা–দিল্লি সম্পর্কের বর্তমান প্রেক্ষাপটে এই আমন্ত্রণকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ কিছুটা স্থবির ছিল। নতুন সরকার ক্ষমতায় আসার পর সম্পর্ক পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। ভারতের নতুন হাইকমিশনার ঢাকায় যোগ দিয়েছেন এবং উভয় পক্ষই সার্বভৌম সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা বলেছেন। তবুও গঙ্গার পানি চুক্তি নবায়নসহ বেশ কিছু অমীমাংসিত বিষয় রয়ে গেছে।

অন্যদিকে বাংলাদেশ ব্রিকসে যোগদানের আগ্রহ প্রকাশ করে আসছে। চীন ও রাশিয়া এ বিষয়ে সমর্থনের ইঙ্গিত দিয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর চীন সফরেও ব্রিকস ও এসসিও-তে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে আলোচনা হয়েছে। এমন পরিস্থিতিতে নয়াদিল্লির সম্মেলনে যোগদান বা না যোগদান—উভয় সিদ্ধান্তই কূটনৈতিক বার্তা বহন করবে বলে বিশ্লেষকরা মনে করেন।

এখন পর্যন্ত সরকারিভাবে কোনো চূড়ান্ত ঘোষণা না আসায় বিষয়টি অনিশ্চিতই রয়ে গেছে। সিদ্ধান্ত যাই হোক, তা ঢাকা–দিল্লি সম্পর্কের পরবর্তী গতিপথ এবং ব্রিকসকে কেন্দ্র করে বাংলাদেশের বহুপাক্ষিক কূটনীতির দিকনির্দেশনা নির্ধারণে ভূমিকা রাখবে।

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত চট্টগ্রাম, নেতাকর্মীরা উজ্জীবিত

 

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চট্টগ্রাম সফরে আসছেন তারেক রহমান।

আগামী ৯ আগস্ট (রোববার) প্রধানমন্ত্রী কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি থেকে বাঁশখালী উপজেলায় যাবেন। সেখান থেকে ফটিকছড়ি ও হাটহাজারীতে অনুষ্ঠান শেষে সন্ধ্যায় নগরীতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নেবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ইতোমধ্যে এই সফরসূচি চূড়ান্ত করা হয়েছে। সে অনুযায়ী সার্বিক প্রস্তুতিও জোরদার করেছে প্রশাসন।

এদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে উজ্জীবিত বৃহত্তর চট্টগ্রামের বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। 

ছবি: বাসস
ছবি: বাসস

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে দলীয়ভাবে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে কোথায় কীভাবে স্বাগত ও শুভেচ্ছা জানানো হবে তার কর্মপরিকল্পনা নির্ধারণ করেছেন। প্রধানমন্ত্রী হওয়ার পর দলের চেয়ারপারসন তারেক রহমান চট্টগ্রামে সাংগঠনিক সভার কর্মসূচি রাখায় স্থানীয় নেতাকর্মীরা আনন্দে উদ্বেলিত।

বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ জানান, দলের চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবারের সফরে চট্টগ্রামের তিনটি ইউনিটের বিএনপি ও অঙ্গ-সংগঠনের পূর্ণাঙ্গ কমিটির সব সদস্যকে নিয়ে সাংগঠনিক সভার আয়োজন করেছেন। এই সভায় প্রধানমন্ত্রী তৃণমূল পর্যায়ের নেতাদের সাথে সরাসরি কথা বলবেন এবং তাদের কথা শুনবেন। এখান থেকে গুরুত্বপূর্ণ নির্দেশনাও দেবেন তিনি। এই প্রথম বারের মতো এমন ব্যতিক্রমী উদ্যোগের কারণে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা বেশ উচ্ছ্বসিত, তারা প্রধানমন্ত্রীর কাছে মনের আবেগ প্রকাশ করার অপেক্ষায় আছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চূড়ান্ত করা সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ আগস্ট একদিনের সফরে কক্সবাজার ও চট্টগ্রাম আসছেন। তিনি ওইদিন সকাল ৯টায় মহেশখালীতে পৌঁছে সেখানে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করবেন। 

সেখান থেকে তিনি দুপুর ১২টায় হেলিকপ্টারযোগে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া সমুদ্র সৈকত সংলগ্ন স্থানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে ত্রাণ বিতরণ ও ১০০ গৃহহারা পরিবারের হাতে নতুন বাড়ির চাবি তুলে দেবেন। 

এরপর দুপুর একটায় প্রধানমন্ত্রী ফটিকছড়ি যাবেন। সেখানে আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় গিয়ে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর হাটহাজারী উপজেলার আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় গিয়ে মরহুম আল্লামা শাহ আহমদ শফি’র কবর জেয়ারত করবেন। জেলা পরিষদ ডাক বাংলোতে সংক্ষিপ্ত বিরতির পর হাটহাজারী সরকারি কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। হাটহাজারীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারকে স্থানীয় সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের পক্ষ থেকে ঘর নির্মাণের সহায়তা হিসেবে প্রতি পরিবারকে ১ লাখ টাকা করে অনুদান দেবেন প্রধানমন্ত্রী। সেখানে ১৫ জন প্রতিবন্ধীকে শুভেচছা উপহার হিসেবে প্রত্যেককে ১০ হাজার করে আর্থিক অনুদান তুলে দেবেন।

সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে চট্টগ্রাম বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন।

রাত ৯টা ২০মিনিটে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন।

ছবি: বাসস
ছবি: বাসস

প্রধানমন্ত্রীর সফর সূচি সম্পর্কে জানতে চাইলে চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ আংশিক) আসনের সংসদ সদস্য এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আজ বাসস’কে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি মুহূর্তে এই দেশ ও মানুষের কল্যাণের কথা ভাবছেন। দেশের সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা কিভাবে লাঘব করা যায়, কিভাবে রাষ্ট্রকে আরও বেশি জনগণের কল্যাণে সক্রিয় রাখা যায় সেই চিন্তা করছেন। এই কারণে তিনি চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষজনকে দ্রুত পুনর্বাসন, তাদের ভেঙে যাওয়া বাড়িঘর নতুন করে নির্মাণের নির্দেশ দিয়েছেন। আমি বন্যার সময় দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা এবং পার্বত্য চট্টগ্রামে সরেজমিনে গিয়ে ত্রাণ ও পুনর্বাসনের কাজ করেছি, বন্যার পর দ্রুত তাদের ঘরবাড়ি নির্মাণের উদ্যোগ নিয়েছি। সরকারের পক্ষ বাঁশখালীতে ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে, অন্যান্য উপজেলাও প্রয়োজন অনুযায়ী আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

দলের সাংগঠনিক সভার বিষয়ে তিনি বলেন, ‘আমাদের দলের চেয়ারপারসন তারেক রহমান সব সময় দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মূল্যায়ন করেন, তিনি মনে করেন তারাই দলের প্রাণ। এবার চট্টগ্রামের তিনটি সাংগঠনিক ইউনিটের (মহানগর, উত্তর ও দক্ষিণ) বিএনপি, ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীর সাথে সরাসরি কথা বলবেন তিনি। সেখানে নেতাকর্মীরাও প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। এটা তারেক রহমানের রাজনৈতিক দর্শন, এটাকে ধারণ করেই তিনি দেশ ও দলকে এগিয়ে নিতে চান।’

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান আজ বাসস’কে বলেন, ‘প্রধানমন্ত্রী ও আমাদের দলের চেয়ারপারসন তারেক রহমান চট্টগ্রামের নেতাকর্মীদের সাথে সাংগঠনিক সভা করবেন বলে আমাদের জানানো হয়েছে।’ 

সভায় কারা অংশ নেবেন জানতে চাইলে তিনি বলেন, ‘একটা ক্রাইটেরিয়া (যোগ্যতা) নির্ধারণ করা হয়েছে, সে অনুযায়ী বিএনপি ও অঙ্গ-সংগঠনের পদে থাকা নেতারা অংশ নেবেন।

তবে পদে নেই এমন কিছু সিনিয়র নেতৃবৃন্দ, যারা দীর্ঘদিন দলের দায়িত্ব পালন করেছেন তাদেরও সেই সভায় আমন্ত্রণ জানানো হবে।’

দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীন আজ বাসস’কে বলেন, ‘প্রধানমন্ত্রীর বাঁশখালীতে ত্রাণ বিতরণ এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের নতুন বাড়ির চাবি হস্তান্তর করবেন।

এখানে কোনো জনসভা হবে না, তবুও প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যাপক জনপ্রিয়তার কারণে তাকে এক নজর দেখার জন্য হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত থাকবেন। সেই বিষয়টি মাথায় রেখে আমরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুতি নিয়েছি।’

সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন আজ বাসস’কে বলেন, ‘প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন ও সুন্দরভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনের পুরো টিম কাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে প্রস্তুতি নিচ্ছে।’

দিল্লিতে অনুষ্ঠানে শেখ হাসিনাকে বক্তব্যের অনুমতি দেওয়ায় ক্ষুব্ধ বাংলাদেশ



মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জুলাই গণ–অভ্যুত্থানের বার্ষিকীর দিনে দিল্লিতে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার।

গতকাল বুধবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এমন প্রতিক্রিয়া জানিয়ে বলা হয়, ‘পলাতক দণ্ডপ্রাপ্ত গণহত্যাকারী শেখ হাসিনাকে নয়াদিল্লিতে সরাসরি গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি দেওয়ায় বাংলাদেশ ক্ষুব্ধ হয়েছে। সেখানে তিনি এবং তাঁর সহযোগীরা বাংলাদেশ রাষ্ট্র ও এর জনগণের বিরুদ্ধে বিষাক্ত ঘৃণা ছড়িয়েছেন। এ ঘটনায় বাংলাদেশ ক্ষুব্ধ।’

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, অনুষ্ঠানটি আয়োজনের ফলে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন যাত্রার প্রচেষ্টায় সম্ভাব্য নেতিবাচক প্রভাব সম্পর্কে উদ্বেগ ভারত সরকারকে আগেই জানানো হয়েছিল। এর পরেও ভারতের মাটিতে এ আয়োজনের অনুমতি দেওয়ায় ঢাকা গভীর হতাশা প্রকাশ করছে।


পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমন একটি দিন, যখন বাংলাদেশের জনগণ জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উদ্‌যাপন করছে, সে সময় ভারতের মাটিতে শেখ হাসিনার এই মতবিনিময় বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা এবং জুলাই বিপ্লবের শহীদদের প্রতি গুরুতর অপমান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৪ সালের জুলাই–আগস্টে শিশুসহ নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘ প্রতিষ্ঠিত তথ্য অস্বীকার করাটা পলাতক দণ্ডপ্রাপ্ত গণহত্যাকারী শেখ হাসিনা ও তাঁর অপরাধের সহযোগীদের ইতিহাসের গতিপথ উল্টে দেওয়ার একটি ব্যর্থ চেষ্টা হিসেবে দাঁড়িয়েছে। বাংলাদেশের জনগণ অতীতে এ ধরনের ঘৃণ্য চেষ্টা প্রত্যাখ্যান করেছে এবং এখনো করছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে বাংলাদেশের জনগণ দৃঢ়ভাবে অঙ্গীকার করেছে যে আমাদের দেশ আর কখনো ফ্যাসিবাদের অন্ধকার সময়ে ফিরে যাবে না এবং বাংলাদেশ কখনোই তাঁবেদার রাষ্ট্রে পরিণত হবে না। দণ্ডপ্রাপ্ত গণহত্যাকারী শেখ হাসিনা ও তাঁর মাফিয়া চক্রের আর কখনো বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে স্থান হবে না।’


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ ভারতের সঙ্গে সার্বভৌম সমতা, পারস্পরিক শ্রদ্ধা, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং জাতীয় মর্যাদার ভিত্তিতে একটি গঠনমূলক, উভয় পক্ষের জন্য লাভজনক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায়। কিন্তু পরিতাপের বিষয় হলো, ২০১৩ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তির আওতায় দণ্ডপ্রাপ্ত অপরাধী হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকারের কাছে বাংলাদেশ বারবার অনুরোধ করলেও এখনো কোনো সাড়া পাওয়া যায়নি। এর বিপরীতে, যেকোনো অজুহাতে তাঁকে গণমাধ্যমের সঙ্গে প্রকাশ্যে কথা বলার সুযোগ দেওয়া বাংলাদেশের জনগণের অনুভূতিতে গভীর আঘাত এবং বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্প্রীতিপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের জন্য ক্ষতিকর।

জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দ্বিতীয় বার্ষিকীতে গতকাল সন্ধ্যায় দিল্লিতে দক্ষিণ এশিয়ার ফরেন করেসপনডেন্টস ক্লাব (এফসিসি সাউথ এশিয়া) আয়োজিত সংবাদ সম্মেলনে অনলাইনে যুক্ত হয়ে প্রথমে বক্তব্য দেন শেখ হাসিনা। পরে তিনি কয়েকটি প্রশ্নের উত্তর দেন। দুই বছর ধরে দিল্লিতে অবস্থান করে তিনি বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে অডিও বার্তা দিয়ে আসছেন। এর পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকারও দিয়েছেন। এই প্রথম দিল্লির কোনো অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে সরাসরি বক্তব্য দিলেন।


প্রসঙ্গত, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ব্যক্তি যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, সে বিষয়ে ৩ আগস্ট ভারত সরকারের সহযোগিতা চেয়েছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এ ধরনের কার্যক্রম বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিবাচক অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলেও সতর্ক করেছিলেন তিনি। ওই দিন ঢাকায় ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে উপদেষ্টা হুমায়ুন কবির এ কথা বলেছিলেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, গত ২৯ জুলাই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাতেও শেখ হাসিনার প্রসঙ্গটি তোলে বাংলাদেশ। ভারতের ভূখণ্ড ব্যবহার করে শেখ হাসিনার কর্মকাণ্ড যে অস্বস্তি কাটিয়ে দুই দেশের সম্পর্কের ‘নতুন শুরুর’ পথে বাধা, সেটা ওই দিন বাংলাদেশ জোরালোভাবে তুলে ধরে।

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে সেই তাহসিন, যে কিনা বড় বোন হারিয়ে হাসতে ভুলে গিয়েছিল।

আজ বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাবা নাজমুল হককে নিয়ে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সে।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির এ কথা জানান।  

ছবি : পিএমও
ছবি : পিএমও

রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে গত ২৭ জুলাই অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী আয়োজনে একটি ছবি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। হাজারো শিশুর ভিড়ে স্কুলড্রেস পরা এক কিশোরের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকে বাড়িয়ে দেওয়া দু’হাত আর চোখেমুখে উচ্ছ্বসিত হাসি স্পর্শ করে অসংখ্য মানুষের হৃদয়। সেই কিশোরের নাম তাহসিন আব্দুল্লাহ।কিন্তু ছবির হাসির আড়ালে লুকিয়ে ছিল এক গভীর বেদনার গল্প।

উত্তরার মাইলস্টোন স্কুলে ২০২৫ সালের জুলাইয়ে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় তাহসিন হারিয়েছিল তার সবচেয়ে প্রিয় মানুষ, বড় বোন তাসনিয়াকে। একই স্কুলে পড়লেও সেদিন তারা ছিল আলাদা ভবনে। তাহসিন তখন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী, আর তাসনিয়া পড়ত অষ্টম শ্রেণিতে। যুদ্ধবিমানটি আছড়ে পড়ে তাসনিয়াদের স্কুল ভবনে।

বিকট বিস্ফোরণের শব্দ শুনে ছোট্ট তাহসিন দৌড়ে যায় বড় বোনকে খুঁজতে। কারও কাছ থেকে শুনেছিল স্যালাইন ও পানির প্রয়োজন। বড় বোনের জন্য ছোট্ট দুই হাতে স্যালাইন ও পানির বোতল নিয়ে দাঁড়িয়ে ছিল তাহসিন। কিন্তু সেই অপেক্ষার আর অবসান হয়নি।

ছবি : পিএমও
ছবি : পিএমও

পরিবারের ভাষ্য অনুযায়ী, সেই দুর্ঘটনার পর বদলে যায় তাহসিন। এক হিলিং সেশনে সে কাগজে লিখেছিল, ‘আমার কষ্ট অনেক। আমি আমার প্রিয় বোনকে হারিয়ে ফেলেছি। সে মারা গেছে। ওকে আমি অনেক অনেক মিস করি, ও আমার বেস্ট ফ্রেন্ড।’

বোনকে হারানোর পর থেকে তাহসিনের মুখে আগের মতো প্রাণখোলা হাসি আর দেখা যেতো না।বর্তমানে সে সপ্তম শ্রেণিতে পড়ছে। পরিবারে তার নার্সারিতে পড়ুয়া আরও একটি ছোট বোন রয়েছে।

গত ২৭ জুলাই বাংলাদেশ আর্মি স্টেডিয়ামের অনুষ্ঠানে যেনো দেখা মিলল অন্য এক তাহসিনের। প্রধানমন্ত্রী তারেক রহমান যখন মাঠ প্রদক্ষিণ করছিলেন, তখন তাঁর কাছাকাছি আসার মুহূর্তে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে শিশুটি। সেই নির্মল হাসি আর উচ্ছ্বাস ক্যামেরাবন্দি হয়। পরে ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং অসংখ্য মানুষ তাহসিনের হাসির সঙ্গে নিজেদের অনুভূতি মিলিয়ে নেন।

পরবর্তীকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জানতে পারেন, ছবির সেই হাসিমাখা মুখটির পেছনে রয়েছে এক হৃদয়বিদারক পারিবারিক ইতিহাস। বিষয়টি জানার পর তিনি তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে তাহসিন ও তার পরিবারের খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব জানান,  সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাহসিনের সাক্ষাৎ হয়।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তাহসিনের পড়াশোনার খোঁজখবর নেন এবং বড় হয়ে কী হতে চায়, তা জানতে চান। তাহসিন জানায়, সে বড় হয়ে একজন সফল ব্যবসায়ী হতে চায়। এছাড়া এমন কিছু করতে চায়, যার মাধ্যমে মানুষের উপকার  এবং যার প্রতি মানুষ আকৃষ্ট হবে।

প্রধানমন্ত্রী তাহসিনের এই স্বপ্নের প্রশংসা করেন। পাশাপাশি  ছোট্ট তাহসিনকে মনোযোগ দিয়ে লেখাপড়া, নিয়মিত খেলাধুলা এবং নিজের স্বপ্ন বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার পরামর্শ দেন।
আলাপচারিতায় তাহসিন জানায়, তার শখ ফুটবল খেলা। প্রধানমন্ত্রী নিজের স্বাক্ষর করা একটি বাস্কেটবল এবং ড্রোনসেট উপহার হিসেবে তুলে দেন তাহসিনের হাতে।

সাক্ষাৎ শেষে উচ্ছ্বসিত তাহসিন জানায়, প্রধানমন্ত্রীর সঙ্গে আবারও দেখা করতে পেরে সে খুবই আনন্দিত। এমন একটি সুযোগ পাবে, তা সে কল্পনাও করেনি। পুরো বিষয়টিই তার কাছে ছিল একেবারে সারপ্রাইজ। সে বলে, স্কুলে গিয়ে বন্ধুদের কাছে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হওয়ার গল্প শোনানোর জন্য সে অধীর আগ্রহে অপেক্ষা করছে।
মাইলস্টোনের যুদ্ধবিমান দুর্ঘটনায় সন্তান হারানো তাহসিনের বাবার প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

এ সময়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানী, প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত সহযোগী অধ্যাপক (অর্থোপেডিক) ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন উপস্থিত ছিলেন।

PM invites foreign investors, promises business-friendly environment


 

Prime Minister Tarique Rahman today called upon foreign investors to expand their footprint in Bangladesh, pledging a business-friendly environment backed by policy reforms, legal protection and government support to drive investment, job creation and long-term economic growth. 

"Today, I want to give you a simple message: the new, forward-looking BNP government wants your companies to invest and expand in Bangladesh. Whether you are a local entrepreneur or a foreign investor, when you invest in Bangladesh, our government will invest in you through our time, support and policies," he said.

Photo: PMO
Photo: PMO

The prime minister made the remarks while addressing the Foreign Investors' Chamber of Commerce and Industry (FICCI) FDI Conference 2026, titled 'Driving Foreign Investment for Jobs and Prosperity in Bangladesh' at Bangladesh-China Friendship Conference Center (BCFCC) in the city. 

He said that his government is committed to creating a rules-based, globally connected and private sector-driven economy.

"Our election manifesto provides a clear roadmap for economic transformation. We invite you not only to invest in Bangladesh, but also to become partners in delivering that vision," the premier said. 

Expressing appreciation to foreign investors for their contribution to Bangladesh's development, Tarique Rahman said their investments in Bangladesh have created jobs, introduced new technologies, strengthened global supply chains and contributed to the country’s economic progress.
 

Photo : PMO
Photo : PMO

Drawing on his own experience as a businessman before entering politics, he said, “Before entering politics, I also started my career as a businessman. From my experience, I have learnt that businesses do not succeed only because of entrepreneurial credentials or political promises. They partly succeed because of the government policies that support growth.”
 
Highlighting Bangladesh's strengths, the Prime Minister said the country offers a rapidly expanding domestic market, a young and industrious workforce, a strategic geographical location and an elected government with overwhelming public support.
 
“Together, these strengths position Bangladesh for sustained prosperity,” he added.
 
The premier said though his government completed five months in office, his party had started taking policy preparations long before the election.
 
“Our government has completed five months in office, but our policy preparations began long before the election. We listened to investors, entrepreneurs, business associations, economists, development partners, and business leaders,” he added.
 
“Their message was clear: Bangladesh needs stronger legal protection for investment, modern regulatory framework, simpler tax system, easier profit repatriation, deeper capital market, and better infrastructure,” Tarique Rahman said, adding, “We listened carefully (to them), and now we are acting accordingly.”
 
He noted that his government is now modernising legal and regulatory framework, strengthening investor protection, improving dispute resolution, simplifying tax and VAT administration, and making it easier to repatriate profits.
 
“We are also developing a stronger capital market, encouraging startups, reducing unnecessary regulation, cutting red tape, simplifying government procedures, and digitising public services. At the same time, we are improving ports, logistics, infrastructure, and energy security, while encouraging greater investment in renewable energy,” the Prime Minister said.
 
Noting that the government is determined to build a one-trillion-dollar economy by 2034, he said, “Our first budget provides targeted incentives for priority sectors, including renewable energy, pharmaceuticals, electronics, digital services, agro-processing, advanced textiles, healthcare, and logistics.
 
“We are positioning Bangladesh as a manufacturing hub, expanding and diversifying our ready-made garment industry, and investing in the skills, know-how, and technologies needed for human capital development,” the premier added.
 
Stating that Bangladesh’s future depends not only on attracting investment, but also on building lasting partnerships, the Prime Minister said, “I invite every business leader in this room to become part of that future. Together, we can build an economy that is stronger, equitable, and inclusive.”
 
Calling upon the foreign investors to become partners in shaping Bangladesh, Tarique Rahman said, “I welcome all of you to invest and flourish in Bangladesh. Let us grow together, create jobs, and shape Bangladesh. Let us become partners in building a prosperous and globally connected Bangladesh.”
 
“Thank you very much, and I wish you all the very best in our collective journey ahead,” he concluded.

Photo : PMO
Photo : PMO
 
Before joining that conference, Tarique Rahman visited the Investors Expo organised by the FICCI on the BCFCC premises and exchanged views with representatives of participating companies and organizations.
 
Commerce Minister Khandakar Abdul Muktadir, State Minister for Land Mir Mohammed Helal Uddin, Prime Minister’s Adviser Mahdi Amin and Bangladesh Investment Development Authority (BIDA) Executive Chairman Chowdhury Ashik Mahmud Bin Harun were present at the conference, among others.
 
FICCI President and Berger Paints Bangladesh Managing Director Rupali Haque Chowdhury delivered the welcome address in the event. Around 600 distinguished delegates from home and abroad joined the conference.
 
Senior government officials, policymakers, representatives of regulatory agencies, foreign diplomats, development partners, executives of multinational companies, investors, business leaders, and media personnel were present at the event.
 
At the onset of the conference, a documentary was screened at the event.
 
The conference discussed the opportunities and challenges facing Bangladesh in attracting foreign investment. The FICCI FDI report was also launched on the occasion, which provides analysis, observations and recommendations to strengthen the investment environment in Bangladesh and accelerate sustainable economic growth.

New Orleans terrorist acted alone, was '100% inspired by ISIS,' FBI says


Federal investigators said Thursday they "do not believe" any other suspects acted with gunman Shamsud-Din Jabbar to carry out the deadly attack on New Orleans' Bourbon Street on New Year's Day, though he was inspired by the Islamic State terror organization. 

Jabbar, 42, a U.S. Army veteran, is suspected of deliberately driving a pick-up truck into a crowd gathered in the French Quarter of New Orleans to celebrate the new year. The attack killed 14 people and left more than 30 others injured.

In a media briefing, Christopher Raia, deputy assistant director of the FBI's counter-terrorism division, stated unequivocally the attack was an "act of terrorism."

"It was premeditated and an evil act," said Raia, who added that investigators obtained surveillance video of Jabbar placing the explosive devices near the site of the crash. 

Jabbar "specifically picked out Bourbon Street," Raia said, though they're "not sure why." The officer acknowledged Jabbar "was 100 percent inspired by ISIS," an acronym for the Islamic State. Jabbar shared his allegiance to the Islamic State in posts on social media.

Two improvised explosive devices (IEDs) were found near the crash site, although they were safely recovered and did not detonate. There is no indication that the IEDs were part of a broader, coordinated effort, nor is there any evidence suggesting any other individuals played a role in planning or executing the assault, Raia said.

Jabbar, said Raia, acted independently, inspired by extremist propaganda. FBI investigators "do not believe" anyone else was involved in the attack, said Raia.

The early Wednesday morning attack came just hours before an explosion outside the Trump International Hotel in Las Vegas, Nevada, involving a Tesla Cybertruck containing fireworks and camp fuel canisters. The explosion resulted in the death of a suspect inside the vehicle.

According to three U.S. officials, the person who died in the explosion was identified as Matthew Livelsberger, an active-duty U.S. Army soldier who had previously been stationed at the base formerly known as Fort Bragg in North Carolina. The officials, who spoke to The Associated Press on the condition of anonymity, were not authorized to reveal specific details about his service.

Jabbar and Livelsberger had spent time at Fort Bragg, a massive Army base home to Army special forces command now known as Fort Liberty. However, an official familiar with the investigation told The Associated Press that there is "no apparent overlap in their assignments there."

The FBI's investigation into both incidents continues, but officials say there is no evidence to suggest the events are related.

The AP also cited two unidentified law enforcement officials, who also spoke on the condition of anonymity, who emphasized that there is no indication the men knew each other.

Investigators determined the car-sharing app Turo was used to book both vehicles used in New Orleans and Las Vegas. Described as an Airbnb-style app for cars, Turo allows customers to search for and select vehicles similar to a car rental company. 

A Turo spokesperson told The Wall Street Journal there is no indication that the renter in either case had a "criminal background that would have flagged them as a security threat."

Earlier Thursday, New Orleans Mayor Latoya Cantrell said officials expected to reopen Bourbon Street ahead of the Sugar Bowl, which was postponed following the attack.

"The confidence is there to reopen Bourbon Street to the public before game time today," said Cantrell.






© all rights reserved
made with by templateszoo